ঘাটাইল প্রতিনিধি:ঘাটাইলে খাবার হোটেলসহ ৪টি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা.নুর নাহার বেগম এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি দুটি মুদির দোকান ও দুটি হোটেলে ছয় হাজার টাকা জরিমানা করেন। রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং করতে গিয়ে দোকানে মূল্য তালিকা না থাকায় বাজারের জালাল উদ্দিন ও হাশেম খানের দোকানে এক হাজার টাকা করে এবং বাজার রোডের দই মিষ্টির দোকানের মালিক জীবন ঘোষকে ২ হাজার টাকা ও তিন তারা হোটেলের মালিক লিয়াকতকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসা. নুর নাহার বেগম বলেন, দোকানে মূল্য তালিকা না থাকা ও হোটেল গুলো পরিস্কার পরিচ্ছন্ন না থাকায় তাদের এ জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইলের দেলদুয়ারে ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাজারজাত ও ব্যবহার নিষিদ্ধ ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর...









