নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের (বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এ.কে.এম আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঢাকা জেলা শাখার সভাপতি অধ্যাপক হোসেন রানা, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম, অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সুজন টাঙ্গাইলের সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ প্রমুখ।
টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন
স্টাফ রিপোর্টার:-টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়েছে। সোমবার (৯নভেম্বর) বেলা ১১ টার দিকে নতুন বাস-স্ট্যান্ড ধলেশ্বরী কাউন্টার সংলগ্ন এই কমিউনিটি টিউবওয়েলটি...









