স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার ৪নং করটিয়ায় বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে জালফৈ পূর্বপাড়ায় আব্দুল ফকিরের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় করটিয়া ৬নং ওয়ার্ড বিএনপির নেতা মো: শামছুল আলমের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান হায়দার টুটুলের সঞ্চালনায়-প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আজগর আলী,বিশেষ অতিথি ৪নং করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর থানা বিএনপির সহ-সভাপতি মো.ইউসুফ আলী, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম,সদর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ,করটিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো:মাজহারুল খান সহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, এলাকাবাসী বিএনপির নেতা আজগর আলী ও চেয়ারম্যান পদপ্রার্থী মো.ইউসুফ আলীকে পেয়ে বিভিন্ন রাস্তা ঘাটের সমস্যার কথা তুলে ধরেন। পরে, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আজগর আলী তাৎক্ষণিক টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে মুঠো ফোনে বিষয়টি জানায়। প্রতিমন্ত্রী মহোদয় আশ্বাস দেন দ্রুত সময়ের মধ্যে কাজগুলো করে দিবে বলে জানান।








