সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A
রিপোর্টার:-শামছউদ্দিন সায়েম
আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার বুভুক্ষু মানুষের মুক্তির দিশারী, উপমহাদেশের বিদ্রোহী ও প্রগতিশীল রাজনীতির অন্যতম পুরোধা, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের আপসহীন সিপাহসালার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৭ নভেম্বর)।
১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে টাঙ্গাইলের সন্তোষ ও রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
ইতোমধ্যে সন্তোষে মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’। টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মাজার প্রাঙ্গণে সাত দিনব্যাপী ভাসানী মেলাকে কেন্দ্র করে সন্তোষ এলাকায় ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। পাশাপাশি টাঙ্গাইল শহরসহ দেশের বিভিন্ন স্থানে নানা রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে মওলানা ভাসানীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং স্মরণানুষ্ঠান চলছে।
বুজুর্গ মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার সকাল থেকেই মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের মূল কর্মসূচি শুরু হবে। মরহুমের পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, ওরস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিন দেশের বিশিষ্টজনরা মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে হাজী শরাফত আলী খানের ঘরে জন্ম নেন আবদুল হামিদ খান। শৈশবে পিতামাতাকে হারিয়ে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি বেড়ে ওঠেন। প্রথাগত শিক্ষার পাশাপাশি ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দে ইসলামি দর্শন ও সমাজতত্ত্বে উচ্চতর জ্ঞান অর্জন করেন। টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করলেও তাঁর মূল ঠিকানা ছিল মেহনতি মানুষের কাতার।
পরবর্তী সময়ে আসামের ধুবড়ী জেলার ‘ভাসানচর’-এ বসবাস এবং সেখানে প্রজাস্বত্ব ও কৃষক আন্দোলনে অবিস্মরণীয় নেতৃত্ব দেওয়ার কারণে কৃতজ্ঞ জনতা তাঁকে ‘ভাসানী’ উপাধিতে ভূষিত করে।
মজলুম জননেতা মওলানা ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন মূলত এ অঞ্চলের মানুষের আত্মনিয়ন্ত্রণাধিকার ও মুক্তির ধারাবাহিক ইতিহাস। তাঁর রাজনীতির প্রতিটি বাঁকে রয়েছে দূরদর্শিতা ও আপসহীনতার ছাপ। ব্রিটিশ আমলে আসামের কুখ্যাত ‘লাইন প্রথা’ ও বাঙালি খেদাও আন্দোলনের বিরুদ্ধে তিনি দুর্বার প্রতিরোধ গড়ে তোলেন। জমিদারি প্রথা উচ্ছেদ এবং কৃষকের ভূমি অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম ইতিহাসে মাইলফলক হয়ে আছে। ১৯৪৭ সালের সিলেট গণভোটে সিলেটকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করার আন্দোলনে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসকগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে তাঁর নেতৃত্বে গঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ এবং তিনি এর প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিকে আরও সুসংহত করতে ১৯৫৭ সালে তিনি ন্যাশনাল
আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান সংগঠক হিসেবে তিনি কারাবরণ করেন।
১৯৫৭ সালে টাঙ্গাইলের সন্তোষে ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বিমাতাসুলভ আচরণের বিরুদ্ধে তিনি প্রথম ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেন। এর মধ্য দিয়েই তিনি মূলত পূর্ব বাংলার আসন্ন স্বাধীনতার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। ১৯৬৯ সালের উত্তাল গণঅভ্যুত্থানে তিনি রাজপথে নেমে এসে আইয়ুব খানের স্বৈরশাসনের ভিত কাঁপিয়ে দেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে সরকারকে বাধ্য করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বাধীন বাংলাদেশে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ১৯৭৬ সালের ১৬ মে ৯৬ বছর বয়সে তিনি ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন। বার্ধক্যকে জয় করে তাঁর এই পদযাত্রা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ক্ষমতার মসনদ তাঁর কাছে কখনোই আরাধ্য ছিল না বরং ক্ষমতার বিপরীতে দাঁড়িয়ে শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাই ছিল তাঁর আজীবনের ব্রত। কৃষক-শ্রমিকের অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থানের কারণে তিনি বিশ্বজুড়ে ‘মজলুম জননেতা’ ও ‘লাল মওলানা’ হিসেবে পরিচিতি পান। ছনের ঘরে বসবাস আর অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের মাধ্যমে তিনি ত্যাগের এক অনন্য নজির স্থাপন করে গেছেন।
 জাতীয় জীবনে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সালে তাঁকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ এবং ২০০২ সালে ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়।
শেয়ার করুন

আরও পড়ুন

টাঙ্গাইল করটিয়ায় বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল করটিয়ায় বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

টাঙ্গাইল করটিয়ায় বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার ৪নং করটিয়ায় বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) রাতে জালফৈ পূর্বপাড়ায় আব্দুল ফকিরের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময়...

টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন

টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হয়েছে। সোমবার (৯নভেম্বর) বেলা ১১ টার দিকে নতুন বাস-স্ট্যান্ড ধলেশ্বরী কাউন্টার সংলগ্ন এই কমিউনিটি টিউবওয়েলটি...

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সদরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর)...

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আছিয়া খাতুন (২০) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ মৃত্যুকে ঘিরে স্বামীর পরিবারের দাবি রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছিয়া...

টাঙ্গাইলের দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৫ কোটি টাকার প্রতিশ্রুতি দেন- ক্রীড়া প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের দেলদুয়ারে মাঠ ও অবকাঠামো নির্মানে ৫ কোটি টাকার প্রতিশ্রুতি দেন- ক্রীড়া প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে গ্রামবাসীর খেলাধুলার জন্য মাঠ ও ভৌত অবকাঠামো নির্মানের করার ঘোষনা দিয়েছেন। তিনি রোববার...

Next Post
টাঙ্গাইল করটিয়ায় বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

টাঙ্গাইল করটিয়ায় বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?