স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে ওষুধ প্রশাসন টাঙ্গাইল, ভূঞাপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমš^য়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কয়েকটি ফার্মেসিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, অনিবন্ধিত ওষুধ সংরক্ষণ ও বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়া যায়।
পরে, এসব অনিয়মের ঘটনায় ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় পাঁচটি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট পাঁচটি ফার্মেসিকে পৃথকভাবে জরিমানা করা হয়।
টাঙ্গাইল জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন,জনস্বর্থ ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে তিনি জানান।
বাসাইলে স্ত্রী হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন। জানা যায়, গত...









