স্টাফ রিপোর্টার : ১২তম ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশীপ ২০২৬ প্রতিযোগিতায় টাঙ্গাইল রাইফেল ক্লাবের তানভীর আহমেদ ২য় স্থান অধিকার করে সিলভার মেডেল অর্জন করায় টাঙ্গাইল সংগ্রহশালার পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২২জুন) বিকেলে টাঙ্গাইল সংগ্রহশালার কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়াও রাইফেল ক্লাবের আরো ৬ জনকে তাদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে তাদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়েছে| সংবর্ধিত প্রত্যেককে পুষ্পস্তবক এবং ইসমাইল হোসেন সেলিম এর লেখা “টাঙ্গাইল পৌরসভার ইতিহাস ” বই উপহার দেয়া হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সংগ্রহশালার চেয়ারম্যান ইসমাইল হোসেন সেলিম| সভাপতিত্ব করেন সংগ্রহশালার সচিব মির্জা মাসুদ রুবল। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন মহসিন মুরাদ ।









