শুক্রবার, জুন ১৯, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইলে উচ্চ জলাধার নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় একটি উচ্চ জলাধার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রধান অতিথি হিসেবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টাঙ্গাইল পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি আরও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুইটি ভূ-গর্ভস্থ পানি শোধনাগার (প্রতি ঘণ্টায় ৩৫০ ঘনমিটার পানি পরিশোধন ক্ষমতা সম্পন্ন) এবং দুইটি ৬৮০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন উচ্চ জলাধার নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে ১৯ কোটি ১ লাখ ৩৬ হাজার ৭৯৪ টাকা ব্যয়ে পানি পরিশোধনাগার নির্মাণ এবং ৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৩১১ টাকা ব্যয়ে উচ্চ জলাধার নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন

প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় বল্লেন- প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল কালিহাতীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম আটক

সূত্রমতে, প্রকল্প বাস্তবায়নের পর পৌরসভার ৪, ৫, ৬, ১৫, ১৬ ও ১৭ নং ওয়ার্ডে প্রায় ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করা হবে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় ৯টি উৎপাদক নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এতে টাঙ্গাইল পৌর এলাকার দীর্ঘদিনের পানি সংকট অনেকাংশে দূর হবে এবং পৌরবাসী নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ দলীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা। টাঙ্গাইল পৌরসভার ৬ নং ওয়ার্ড ও আশেকপুর বাইপাস এলাকায় ওভারহেড পানির ট্যাংক নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা পাবেন।

তিনি বলেন, টাঙ্গাইলকে যেভাবে উন্নত ও আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছি- সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছি। আমি নিজে কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় বল্লেন- প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় বল্লেন- প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস...

টাঙ্গাইল কালিহাতীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম আটক

টাঙ্গাইল কালিহাতীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম আটক

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শামীম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮...

টাঙ্গাইল মধুপুরে কফি হাউজে এক মাদক কারবার গ্রেপ্তার

টাঙ্গাইল মধুপুরে কফি হাউজে এক মাদক কারবার গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলের মধুপুরে কফি হাউজের আড়ালে মাদক কারবার এবং মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে এক যুবককে কারাদণ্ড ও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭...

টাঙ্গাইল বাসাইলের হাবলায় আড়াই লক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইল বাসাইলের হাবলায় আড়াই লক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে ধ্বংস

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে অবৈধ জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার উত্তর হাবলার সুন্দরী খালে এই অভিযান চালিয়ে...

টাঙ্গাইল  ভূঞাপুরে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে ॥ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

টাঙ্গাইল ভূঞাপুরে যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে ॥ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে একই ধরনের শেরওয়ানি পরে কনের বাড়িতে হাজির হন দুই...

Next Post
টাঙ্গাইল কালিহাতীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম আটক

টাঙ্গাইল কালিহাতীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম আটক

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?