সোমবার, জুন ১৫, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইলে স্বাধীনতার সাড়ে পাঁচ দশকেও হয়নি সেতু প্রায় ২০ গ্রামের মানুষের ভরসা নড়বড়ে কাঠের সাঁকো

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের বাসাইলের লাঙ্গুলিয়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। ফুলকি ইউনিয়নের খাটরা গ্রামে নির্মিত জরাজীর্ণ-ঝুঁকিপূর্ণ-নড়বড়ে কাঠের সাঁকোটিই এখন বাসাইল ও কালিহাতী এ দুই উপজেলার প্রায় ২০টি গ্রামের লাখো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। প্রতিদিন চরম প্রাণঝুঁঁকি নিয়ে এই নড়বড়ে সাঁকো পার হচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ’ শ’ কোমলমতি শিক্ষার্থী। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির ফুলঝুরি শুনলেও বাস্তবে মেলেনি একটি টেকসই সেতু।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসাইল উপজেলার ফুলকি, খাটরা, বল্লা, কাজিপুর এবং পাশের কালিহাতী উপজেলার রামপুর, গান্ধিনা, তেজপুরসহ প্রায় ২০টি গ্রামের মানুষের উপজেলা সদরে পৌঁছানোর একমাত্র সহজ মাধ্যম এই পথটি। যাতায়াত ব্যবস্থা সচল রাখতে নিরুপায় হয়ে প্রায় ১২ বছর আগে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ও অর্থায়নে লাঙ্গুলিয়া নদীর ওপর এই কাঠের সাঁকোটি নির্মাণ করেন। দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে সাঁকোটির কাঠ ও খুঁটি পচে গিয়ে চরম বিপজ্জনক আকার ধারণ করেছে।

আরও পড়ুন

সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল মির্জাপুরে শ্রমিক-কর্মচারীরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, সাঁকোটি দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করাও এখন দুরুহ হয়ে পড়েছে। এর ওপর দিয়েই অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহনগুলো জীবনের ঝুঁঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো মুহূর্তে সাঁকোটি ভেঙে নদীতে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই অঞ্চলের প্রধান অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত ধান, সবজি ও বিভিন্ন কাঁচামাল সময়মতো কাউলজানী বোর্ড বাজার বা উপজেলা সদরে নিতে পারছেন না। পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ ও চরম ভোগান্তির কারণে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় প্রান্তিক চাষিরা।

কাউলজানী বোর্ড বাজার এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, লুৎফা-শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়, কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয় এবং একাধিক ব্যাংকের শাখা রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর শ’ শ’ শিক্ষার্থী ও গ্রাহকদের প্রতিদিন এই কাঠের সাঁকো পার হতে হয়। নড়বড়ে সাঁকো পার হতে গিয়ে অনেক সময় শিক্ষার্থীরা পা পিছলে নদীতে পড়ে বই-খাতা ভিজিয়ে ফেলছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকরা সন্তানদের একা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানায়, লাঙ্গুলিয়া নদীর এই স্থানের সেতু নির্মাণকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন জনপ্রতিনিধিরা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন এসেছে, প্রতিটি নির্বাচনেই বিভিন্ন দলের প্রার্থীরা এই ঘাটে এসে পাকা ব্রিজ করে দেওয়ার গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ভোট শেষ হয়ে গেলে আর এলাকার মানুষের খোঁজ নেন না। ফলে খাটরা গ্রামসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি কেবল প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়ে গেছে। ভুক্তভোগী প্রায় ২০টি গ্রামের সাধারণ মানুষের জোর দাবি- হাজারো মানুষের জীবনের নিরাপত্তা, শিক্ষার্থীদের নির্বিঘেœ চলাচল এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল করতে লাঙ্গুলিয়া নদীর ওপর অবিলম্বে একটি স্থায়ী ও পাকা সেতু।

স্থানীয় বাসিন্দা হামেদ আলী মিয়া বলেন, ‘স্বাধীনতার পর অনেক এমপি আইলো-গেল, কেউ এই ব্রিজটি কইরা দেয় না। নির্বাচন আইলে কয়, এই ব্রিজ কইরা দিমু, নির্বাচন যাওয়ার পর আর মনে থাকে না। আমাদের এই ব্রিজটি খুবই দরকার। হাজার হাজার মানুষ নড়বড়ে সাঁকো দিয়ে চলাচল কইরা থাকে।’

ব্যাটারি চালিত অটোরিকশাচালক রিপন বলেন, ‘এই কাঠের সাঁকো দিয়ে চলাচল করা ঝুঁঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কাঠের সাঁকোটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। ফলে মাঝে মাঝেই বিভিন্ন স্থানে ভেঙে যায়- স্থানীয়রা টাকা তুলে এই সাঁকোটি মেরামত করে থাকে। মেরামত করতে করতে সাঁকোটি এখন আর মেরামতেরও সুযোগ নেই।’

ব্যাটারি চালিত অটোরিকশার অপর চালক আজমত আলী বলেন, ‘ব্রিজ করে দেবে বলে অনেকেই কথা দেয়। কিন্তু এখন পর্যন্ত এই ব্রিজটি কেউ করে দেয়নি। আমাদের কাঠের সাঁকো দিয়ে চলাচল করতে হয়। এই সাঁকোতে আমি একবার দুর্ঘটনার শিকার হই। তক্তা ভেঙে আমার গাড়ি নিচে পড়ে যায়। পরে ৬ জনে মিলে টেনে উপরে তুলি। কাঠের সাঁকো দিয়ে আমাদের প্রতিনিয়ত ঝুঁঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আমাদের এখানে ব্রিজ হওয়া অতি প্রয়োজন।’

স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ, কামাল হোসেন, ইসমাইল সিকদার, জয়নুদ্দিন সহ অনেকেই জানান, এই যে কাঠের সাঁকো তা খুবই ঝুঁকিপূর্ণ। আশপাশের প্রায় ২০ গ্রামের মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করে থাকে। জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও ব্রিজটি কেউ নির্মাণ করে দেয়নি।

বাসাইল উপজেলা প্রকৌশলী(এলজিইডি) কাজী ফাত্তাউর রহমান বলেন, ‘বাসাইলের খাটরা ব্রিজটি অনূর্ধ্ব একশ’ প্রকল্পের প্রথম দিকের সিরিয়ালে রাখা হয়েছে। অনূর্ধ্ব একশ’ প্রকল্প শুরু হওয়ার মাত্রাই ব্রিজের টেন্ডার আহ্বান করা হবে।’

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান লাঙ্গুলিয়া নদীর খাটরা অংশে ব্রিজ নির্মাণের বিষয়ে তাগিদ দিয়েছেন। এই ব্রিজটি অনূর্ধ্ব একশ’ প্রকল্পের আওতায় নির্মাণের পরিকল্পণা নেওয়া আছে। ওই প্রকল্প শুরু করতে যদি সময় লাগে, তাহলে টাঙ্গাইলের অন্য প্রকল্প থেকে ব্রিজটি নির্মাণ করার ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, আমরা বড় বাজেট দিয়েছি তার কারণ হলো- আমাদের সরকার হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থার উপর, শিক্ষা, কৃষি, সমাজসেবা ও...

টাঙ্গাইল মির্জাপুরে শ্রমিক-কর্মচারীরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইল মির্জাপুরে শ্রমিক-কর্মচারীরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত উত্তরা স্পিনিং মিলসের শ্রমিক-কর্মচারীরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার (১৪ জুন) সকাল ১১টার দিকে শতাধিক শ্রমিক-কর্মচারী...

তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার(১৩ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপন ও...

ভাসানী হল সংস্কারের মাধ্যমে ‘মডেল টাঙ্গাইল’ গড়া হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভাসানী হল সংস্কারের মাধ্যমে ‘মডেল টাঙ্গাইল’ গড়া হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুন ১২, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক: টাঙ্গাইলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ভাসানী হলকে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে দ্রুত ব্যবহার উপযোগী করার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান...

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন সুলতান সালাউদ্দিন টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)-কে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে...

Next Post
সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?