শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইল মধুপুর বনে লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, মধুপুর, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের মধুপুর বন এলাকার গড়গড়িয়ায় লেক খনন ও সম্প্রসারণকে কেন্দ্র করে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের একাংশের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। লেক খনন বন্ধের দাবিতে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’ ব্যানারে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পঁচিশ মাইল এলাকায় মানববন্ধন কর্মসূচিও পালিত হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন- গারোদের প্রথাগত মালিকানাধীন জমিতে লেক খনন ও মাটি ভরাট করা হচ্ছে। তাদের দাবি, গড়গড়িয়া লেক ও আশপাশের ভূমি গারো সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ এবং সেখানে তাদের প্রথাগত ভূমি অধিকার রয়েছে। তাই লেক সম্প্রসারণের কার্যক্রম অবৈধ।

আরও পড়ুন

গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে বল্লেন – ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে ফরহাদ ইকবাল সহ ২১ জনকে আসামী করে মামলা

অন্যদিকে বন বিভাগ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, খরা মোকাবিলা এবং বন্যপ্রাণীর পানীয় জলের সংকট নিরসনে সংরক্ষিত বনাঞ্চলে লেক সম্প্রসারণ করা হচ্ছে। স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় সদর উদ্যান রেঞ্জের লহুরিয়া বিটের গভীর জঙ্গলের গড়গড়িয়া এলাকায় লেক সম্প্রসারণের কাজ চলছে। দুই টিলার মাঝখানের সর্পিল খালটি বর্ষাকালে আশপাশের টিলা ও বনাঞ্চলের পানি ধারণ করে। অতিরিক্ত পানি বাইদ হয়ে বানার নদীতে গিয়ে পড়ে। বর্তমানে লেকের দুই পাড়ে খননকৃত মাটি জড়ো করা হচ্ছে। জাতীয় সদর উদ্যান রেঞ্জ অফিস সূত্র জানায়, ‘মধুপুর শালবন পুণরুদ্ধার কার্যক্রম’ এর আওতায় লেকটি ১ হাজার ১৬৫ ফুট পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। আগে খনন করা ৬৬৫ ফুট দীর্ঘ লেকটি সময়ের সঙ্গে অনেকাংশে ভরাট হয়ে গেছে এবং শুষ্ক মৌসুমে পানি থাকে না বললেই চলে।

জাউসের ফরেস্ট রেঞ্জার মোশারফ হোসেন বলেন, শুষ্ক মৌসুমে বনাঞ্চলের বানার নদী, শতাধিক বাইদ, খাল ও পুকুর শুকিয়ে যায়। ফলে বন্যপ্রাণী পানির অভাবে জনপদে চলে আসে এবং অনেক সময় হামলা বা প্রাণহানির শিকার হয়। লহুরিয়া বিটের সংরক্ষিত পশু প্রজনন কেন্দ্রে হরিণ, ২০ জোড়া ময়ূর এবং অবমুক্ত কাছিম রয়েছে। যারা খরা মৌসুমে তীব্র পানি সংকটে পড়ে। প্রাণিকূলের পানির সহজলভ্যতা নিশ্চিত করতেই লেক সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি জানান। তার দাবি, ব্যক্তি মালিকানাধীন কোনো জমিতে নয়, সংরক্ষিত বনভূমিতেই লেক খনন কাজ চলছে।
সামাজিক বনায়নের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোত্তালেব হোসেন বলেন, বনাঞ্চল কমে যাওয়ায় পানির স্তর নিচে নেমে গেছে। এক সপ্তাহ আগে লেক খননের উদ্বোধনী অনুষ্ঠানে গারো নেতারাও উপস্থিত ছিলেন। যেখানে লেক খনন হচ্ছে সেখানে গারোদের কোনো বাড়িঘর বা আবাদি জমি নেই।

মধুপুর বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক রানা দেব জানান, লেক সম্প্রসারণ ছাড়াও বনাঞ্চলের আরও ১০টি পুকুর সংস্কার করা হচ্ছে। এতে বনবাসী ও বন্যপ্রাণীর পানি সংকট অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সম্পাদক অলিক মৃ এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের শিক্ষা ও সাহিত্য সম্পাদক উজ্জ্বল আজিম এক যৌথ বিবৃতিতে বলেন, এর আগে দোখলা রেঞ্জের চুনিয়া মৌজায় গারোদের আবাদি জমিতে কৃত্রিম লেক খননের চেষ্টা চালানো হয়েছিল, যা আন্দোলনের মুখে বন্ধ হয়। তাদের অভিযোগ, গড়গড়িয়া এলাকাতেও একইভাবে প্রথাগত ভূমি অধিকার উপেক্ষা করে কাজ করা হচ্ছে।

এ বিষয়ে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহাম্মদ মোহসিন বলেন, সংরক্ষিত বনে কোনো প্রথাগত ব্যক্তিগত ভূমি অধিকার প্রযোজ্য নয়। গারোদের জমিতে লেক খনন হচ্ছে না দাবি করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল গারো যুবকদের উসকে দিয়ে অযথা উত্তেজনা সৃষ্টি করছে।

 

 

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে বল্লেন – ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে বল্লেন – ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি বলেছেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে ফ্রি ওয়াইফাই চালু করা হবে। বিশেষ করে এয়ারপোর্ট, রেলস্টেশন, বাসস্টেশন, দূরপাল্লার...

টাঙ্গাইলে ফরহাদ ইকবাল সহ ২১ জনকে আসামী করে মামলা

টাঙ্গাইলে ফরহাদ ইকবাল সহ ২১ জনকে আসামী করে মামলা

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
0

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক (বহিস্কৃত) অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে প্রধান আসামী করে ২১ জনের নামে ও...

টাঙ্গাইলে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

টাঙ্গাইলে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২১, ২০২৬
0

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায়  নানা কর্মসূচির মধ্য দিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবসে কর্মসূচির মধ্যে ছিল- দিবসের প্রথম প্রহরে...

টাঙ্গাইলে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি দুই ভাই গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৫
0

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার  রাতে উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা বড়বাড়ি এলাকা...

টাঙ্গাইল জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাস এর সাবেক সম্পাদক মিলনের দাফন সম্পন্ন

টাঙ্গাইল জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাস এর সাবেক সম্পাদক মিলনের দাফন সম্পন্ন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৫
0

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর টাঙ্গাইল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রগতি লাইফ ইন্সুরেন্সের কাশফুল প্রজেক্টের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) শাহারুল ইসলাম...

Next Post
গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে বল্লেন – ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

গুরুত্বপূর্ণ জায়গায় ফ্রি ওয়াইফাই চালু করা হবে বল্লেন - ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইল পৌর এলাকায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষ#ণের শিকার, ৮ মাসের অন্তঃসত্ত্বার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ একটা দম্পতির বদলে যাওয়া, দিন দিন তাদের অচেনা হয়ে ওঠা…

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

প্রকাশক ও নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?