সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

দুই টাকার তালের শাঁস ৩০ টাকায় বিক্রি টাঙ্গাইলের বাজারে

by নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২৫
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার : গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস কিনতে ভির করছেন। পাড়া-মহল্লা ও সড়কের মোড়ে মোড়ে বসেছে অস্থায়ী দোকান। তীব্র গরমে প্রাণ জুড়ানো পুষ্টিগুণ সমৃদ্ধ ফল হিসেবে তালের শাঁস বা কোষ কিনছেন ক্রেতারা।

সরেজমিনে জানা যায়, গ্রীষ্মকালই ‘তালের শাঁস বা কোষের মৌসুম’। টাঙ্গাইল শহরের কলেজ গেট, হাইস্কুল গেট, আদালত চত্বর, পুরাতন বাসস্ট্যান্ড, বাসটার্মিনাল, বেবীস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন কাঁচা তাল ও তালের শাঁস বিক্রি হচ্ছে। প্রতিদিন শ’ শ’ তাল নিয়ে বিক্রি করতে বসছেন শামসুল হক, আব্দুল রহিম, এখলাস মিয়া, মনু মিয়া, শাজাহানসহ অনেক মৌসুমি খুচরা ব্যবসায়ী। প্রতিটি কাঁচা তাল বিক্রি হচ্ছে ৩০ টাকায় এবং ১০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি শাঁস বা কোষ। তবে সুস্বাদু তালের শাঁসের স্বাদ নিতে ক্রেতাদের কয়েকগুণ বেশি দামে কিনতে হচ্ছে।

আরও পড়ুন

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

শহরের খুচরা ব্যবসায়ী শামসুল হক, আব্দুল রহিম, শাজাহানসহ অনেকই জানান, টাঙ্গাইলে খুব বেশি তাল পাওয়া যায় না। কাঁচা তাল বেশির ভাগই সাতক্ষীরা, ফরিদপুর ও নাটোর থেকে আসে। ট্রাকভর্তি তাল নিয়ে পাইকারী ব্যবসায়ীরা সপ্তায় দুইদিন ময়মনসিংহ রোডের সিঅ্যান্ডবি অফিসের ওখানে আনলোড করে। তারা তুলনামূলক ভাবে যার কাছে কম দামে পান তার কাছ থেকে কিনে নেন। আকার ভেদে(দুই বা তিন কোষ) প্রতিটি তাল ৮-১০ টাকা দরে কিনে খুচরা বাজারে ২৫-৩০ টাকায় বিক্রি করেন। গরম বেশি থাকলে সারাদিনে ৩০০-৪০০ পিস তাল বিক্রি করা যায়। এতে খরচ বাদে ভালোই লাভ থাকে।

পাইকারী তাল ব্যবসায়ী সাতক্ষীরার মো. মিজানুর রহমান জানান, বছরে কিছুদিন তালের ব্যবসা করা যায়। সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে কাঁচাতাল প্রতিগাছ ২০০-৩০০ টাকায় কিনে স্থানীয় মৌসুমি ব্যবসায়ীরা তাদের কাছে আকার ভেদে প্রতিপিস ৪-৫ টাকায় বিক্রি করে। স্থানীয় মৌসুমি ব্যবসায়ীরা প্রতিপিস তাল গড়ে দুই টাকায় কিনে থাকেন। উঁচু গাছ থেকে তাল পাড়া, নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে আসতে গাড়িভাড়া ও লেবার খরচও তাদের গুণতে হয়। ফলে সাতক্ষীরা থেকে ট্রাকভাড়া করে টাঙ্গাইল পর্যন্ত আনতে প্রতিপিস কাঁচা তাল ৬-৭ টাকা খরচ পড়ে। তারা টাঙ্গাইলের খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতিপিস তাল আকার ভেদে(দুই বা তিন কোষ) ৮-১০ টাকা বিক্রি করে থাকেন।

কাঁচা তালের(শাঁস বা কোষ) ব্যবসা লাভজনক হওয়ায় টাঙ্গাইশ শহরের মৌসুমি ব্যবসায়ীরাও যোগ দিয়েছেন। এমনই একজন টাঙ্গাইল শহরের আদালত পাড়ার বাসিন্দা মো. নাসির মিয়া জানান, কাঁচা তালের ব্যবসা লাভজনক হওয়ায় এ ব্যবসায় নেমেছেন। তিনি ফরিদপুরের প্রত্যন্ত এলাকা থেকে সরাসরি তালবাগান বা তালগাছের মালিক বা বাড়ি বাড়ি গিয়ে তাল কিনে থাকেন। গাছের নিচ থেকে আনুমানিক হিসাব করে প্রতিটি গাছ ৩০০ থেকে ৪০০ টাকায় কিনেন।

কাঁচা তাল গাছ থেকে কেটে নামাতে শ্রমিকদের দিতে হয় গাছপ্রতি দেড়শ’ টাকা। এরপর ফরিদপুর থেকে টাঙ্গাইল শহর পর্যন্ত গাড়ি ভাড়া। সব মিলিয়ে প্রতিপিস কাঁচা তাল ৪-৫ টাকা খরচ পড়ে। প্রতিপিস ৮-৯ টাকায় বিক্রি করেন। টাঙ্গাইলে তালের আমদানী বেশি হলে খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বাকি নিয়ে মূল চালান(পুঁজি) খেয়ে ফেলে। সম্প্রতি প্রচুর তাল আমদানী হওয়ায় প্রতিপিস ৭-৮ টাকায় কেনা তাল ৬ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন।

তাল কিনতে আসা শহরের বাসিন্দা রজব আলী জানান, আগে অনেক তাদের বাড়িতে তাল গাছ ছিল। পাকা তালের রস দিয়ে পিঠা-পায়েস বানানো হতো। এখন গাছই নেই। শুধু কাঁচা শাঁস বা তালের কোষ খেয়ে স্বাদ মিটাই। কিছুদিন পর হয়তো এটাও পাওয়া যাবে না। অপর ক্রেতা রহিমা রহমান জানান, তাল বা এর শাঁস খুবই উপকারী মৌসুমি ফল। তাল গাছ কমে যাওয়ায় দামও বেড়েছে। তিনি তালের স্বাদ ও গ্রামীণ ঐতিহ্য রক্ষায় সবাইকে অন্তত একটি করে তালগাছ লাগানোর অনুরোধ করেন।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মো. আশেক পারভেজ জানান, তালের শাঁস বা কোষ খুবই সুস্বাদু ও পুষ্টিকর। এতে ভিটামিন এ, বি, সি, জিংক, পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়ামসহ নানা উপাদান রয়েছে। তালের রস দিয়ে পিঠা-পায়েস, মিছরি, গুড় ইত্যাদি তৈরি হয়।

কিন্তু জলবায়ু পরিবর্তন ও মানুষের অবহেলায় তাল গাছ কমে যাচ্ছে। প্রতি বছরই তারা তালগাছের চারা রোপন করেন। একটি তালগাছ পরিপক্ব হতে ১০-১২ বছর সময় লাগে। গ্রামীণ রাস্তা প্রশস্তকরণ ও নতুন রাস্তা নির্মাণের কারণে অনেক সময় রোপনকৃত তালগাছের চারা নষ্ট হয়ে যায়। আরও পরিকল্পিতভাবে তালগাছের চারা রোপণ করতে হবে।

তিনি আরও জানান, তালগাছ বছরে একবার ফল দেওয়ায় লাভ তুলনামূলক কম। সে কারণে মানুষ তালগাছ কেটে কাঠ পাওয়া যায় এমন গাছ রোপণে আগ্রহী হচ্ছে। তালগাছের চারা তৈরি করতেও প্রায় এক বছর সময় লাগে। তাই নার্সারিগুলো তালগাছের চারা তৈরি করতে চায় না। অথচ এই গাছ বজ্রপাত নিরোধে, ভূমিক্ষয় রোধে এবং ভূগর্ভস্থ পানির মজুদ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৭ মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের ভূঞাপুরের গাবসারা ইউনিয়নের ১৭টি মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গোবিন্দাসী-টাঙ্গাইল রোডে এলাকার ১৩ গ্রামের মানুষ...

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন- সভাপতি শাহাদৎ ও সম্পাদক মিজানুর

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন- সভাপতি শাহাদৎ ও সম্পাদক মিজানুর

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ২০২৬ ইং সালের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে টাঙ্গাইল পৌরসভার উচ্চমান সহকারী মো. শাহাদৎ হোসেনকে সভাপতি এবং...

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে সুলতানুল হিন্দ খাজা বাবা মাইন উদ্দিন চিশতী (র:) স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১সেপ্টেম্বর) রাতে খুদিরামপুর গ্রামের...

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ...

Next Post
টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন-সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন-সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?