বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইল কালিহাতীতে কোটি টাকা মূল্যের সরকারি বালু লুটের অভিযোগ !

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৪
in Breaking News, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, সারা বাংলা, সারাদেশ, হোম
A A

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদীর কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া এলাকায় দরপত্র আহ্বানকৃত পাউবো উত্তোলিত ড্রেজড ম্যাটারিয়াল(বালু) স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বালুখেকোরা লুট করে বিক্রি করার অভিযোগ ওঠেছে।

জানা যায়, যমুনার পেট চিরে বয়ে যাওয়া নিউ ধলেশ্বরী নদীর উৎসমুখের(অফটেক) পাশ থেকে নাব্যতা ফিরিয়ে আনয়নের লক্ষে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং বিভাগ নদীর বালু উত্তোলনের পর বামতীরে বেলটিয়া এলাকায় পাশাপাশি দুটি স্থানে স্তুপ করে রাখে।

আরও পড়ুন

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন- সভাপতি শাহাদৎ ও সম্পাদক মিজানুর

স্তুপকৃত দুটি লট থেকে একটি লটের (৫২,৬৮১৬৪.৪৯ ঘনফুট) বালু বিক্রির জন্য উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটি ৪ জুলাই দরপত্র আহ্বান করে। দরপত্রের সিডিউল বিক্রির শেষ তারিখ ২৮ জুলাই এবং খোলার তারিখ ৩০ জুলাই নির্ধারণ করা হয়।

কিন্তু দরপত্র আহ্বান করার পরই স্তপীকৃত বালুর একটি স্তুপ থেকে গোহালিয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. আ. হাই আকন্দ, হুমায়ুন কবীর সুমন, আজাহার আলী, ওহাব আলী, আব্দুস সবুর, আব্দুল লতিফরা চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে দিন ও রাতে ভেকুযন্ত্র দিয়ে ট্রাক ভরে বিক্রি করছে। প্রতিদিন শ’ শ’ ট্রাক-ড্রামট্রাকে ভরে লুট করা সরকারি বালু বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি আহ্বানকৃত দরপত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এলাকার কয়েকজন বালু ব্যবসায়ী জানায়, একটি লটের ৫২,৬৮১৬৪.৪৯ ঘনফুট বালু উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক দরপত্র আহ্বান করা হয়েছে। স্থানীয় বাস্তবতার পরিপ্রেক্ষিতে মূলত: আড়াই টাকা ঘনফুট দামে বালু দরপত্রের মাধ্যমে কিনে নিলেই অপর লটের প্রায় কোটি ঘনফুট বালু ফ্রি পাওয়া যেতে পারে। এ সম্ভাবনা থেকেই অনেকে দরপত্রে অংশগ্রহণ করছেন।

নাম প্রকাশ না করে এলাকার কয়েক ব্যক্তি জানায়, ৫২,৬৮১৬৪.৪৯ ঘনফুট বালুর দরপত্র না পাওয়ার আশঙ্কা থেকে গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আ. হাই আকন্দ ও তার সহযোগী বালুখেকোরা ইতোমধ্যে ওই লটের বালু লুট করে ট্রাক দিয়ে বিক্রির মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের ভয়ে কেউ এ বিষয়ে প্রতিবাদ করার সাহস পায়না। এছাড়া পাউবো’র স্থানীয় কর্মকর্তা বিষয়টি জানলেও প্রতিকারে তিনি কোনো ব্যবস্থা নেননি।

এলাকাবাসী অভিযোগ করে জানায়, বালু ব্যবসায়ী মো. আ. হাই আকন্দ ইউপি চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের কতিপয় দুর্নীতি পরায়ন কর্মকর্তা ও কর্মচারী, সরকার দলীয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং উপজেলা প্রশাসনের সুবিধাভোগীদের সহায়তায় নিউ ধলেশ্বরী নদী এলাকায় অবৈধ বালু ব্যবসা করছেন।

ধলেশ্বরী নদীর দেখভালের দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মো. মফিদুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। গতকাল শনিবার(২৭ জুলাই) তিনি জানতে পেরে ঊর্ধতন কর্তপক্ষকে বিষয়টি অবগত করেছেন।

গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান মো. আ. হাই আকন্দ জানান, বেলটিয়া এলাকায় তার দুটি বালু মহল আছে- একটি প্লাস্টারের মোটা বালু, অন্যটি বিটবালু। তিনি সেখান থেকে বালু বিক্রি করে থাকেন। স্তুপকৃত সরকারি বালু তিনি বিক্রি করেন না- উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটি সেগুলো বিক্রির জন্য টেন্ডার আহ্বান করেছে।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহাদাত হুসেইন জানান, বেলটিয়া এলাকার স্তুপকৃত ৫২,৬৮১৬৪.৪৯ ঘনফুট বালু বিক্রি করতে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র শেষে পুনরায় পরিমাণ নির্ণয় করে দরপত্রদাতাকে বুঝিয়ে দেওয়া হবে। দরপত্র আহ্বানের আগে ওই বালুর অংশ বিশেষ বা পুরো অংশ কেউ বিক্রি করে থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানান, নদীর বালু পানি উন্নয়ন বোর্ড অথবা অন্য যেকোন ব্যক্তিই উত্তোলন করুন না কেন- তা সরকারি সম্পদ। নদীর উত্তোলিত ড্রেজড ম্যাটারিয়াল পরিমাপ করে নিলামে বিক্রি করা হয়ে থাকে।

তিনি আরও জানান, এ বছর পাউবো টাঙ্গাইল কোন খনন কাজ করেনি। তবে গতবছর পাউবো নারায়ণগঞ্জের ড্রেজিং বিভাগ নিউ ধলেশ্বরী নদীর নাব্যতার জন্য ড্রেজিং করেছিল- যা কালিহাতী উপজেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনা কমিটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা ওই ম্যাটারিয়াল টেন্ডারে বিক্রি করার কথা রয়েছে।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন- সভাপতি শাহাদৎ ও সম্পাদক মিজানুর

টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন- সভাপতি শাহাদৎ ও সম্পাদক মিজানুর

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর কর্মচারী সংসদের ২০২৬ ইং সালের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে টাঙ্গাইল পৌরসভার উচ্চমান সহকারী মো. শাহাদৎ হোসেনকে সভাপতি এবং...

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে সুলতানুল হিন্দ খাজা বাবা মাইন উদ্দিন চিশতী (র:) স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১সেপ্টেম্বর) রাতে খুদিরামপুর গ্রামের...

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ...

টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়নের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়নের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন, টাঙ্গাইল’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অবস্থিত...

Next Post
টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?