নাগরপুর প্রতিনিধিঃ পঞ্চমীর ঘট বসার মধ্য দিয়ে শারদীয় দূর্গা উৎসবের আনুষ্ঠিকতা শুরু হয়ে গেছে। আগামীকাল শুক্রবার দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গা পূজার মূল পর্ব। শারদীয় দূর্গা পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ। এ সময় সনাতন ধর্মীয় নেতারা পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান।
এসময় সহকারি পুলিশ সুপার বিভিন্ন পূজা মন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি উৎসব পালনে কোন রকম সমস্যা হলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, পূজায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পূজার নিরাপত্তা বিধানে পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দিবে।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ, উপ-পরিদর্শক সজল খান, ইদ্রিস আলী, নাগরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রামকৃষ্ণ সাহা রামা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...









