মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণ আরএফএল কোম্পানীর ডিলারের গুদাম ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬০ লাখ টাকার আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে কোম্পানীর ডিলার নীল কমল দে নদী জানিয়েছেন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনে সূত্রপাত বলে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানিয়েছেন।
জানা গেছে, প্রাণ এরএফএল কোম্পানীর মির্জাপুর উপজেলার ডিলার নীল কমল দে ওরফে নদী দীর্ঘদিন ধরে পোষ্টকামুরী গ্রামের জামাল মিয়ার বাড়িতে গুদাম ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে মির্জাপুর বাজারের ব্যবসায়ী এনায়েত ও ঈমান বাড়ি ফেরার পথে ওই গুদামের টিনের চালে আগুন দেখতে পান। তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে ওই গুদামে রক্ষিত কোম্পানীর আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ভষ্মীভুত হয়।
টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত
স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...









