নিউজ ডেস্কঃঃ টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে হুগড়া ইউনিয়নের সাতানি হুগড়া হাট খোলায় এই চাল বিতরণ করা হয়।হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা ৩ টি ওয়ার্ডের ১৩ শত পরিবারের মাঝে ১৫ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বায়োজিত হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার আবু তাহের, ২ নং ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দিন , ৫নং ওয়ার্ড মেম্বার আঃ মান্নান ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শাহনাজ আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে তোফাজ্জল হোসেন তোফা বলেন, আমারা প্রতিটি হত দরিদ্র পরিবারকে চাল দিয়ে সহায়তা করবো। আজকে ১৩ শত পরিবারকে চাল দেওয়া হলো। হুগড়া ইউনিয়নে ৩৭ শত হত দরিদ্র পরিবারকে এই ভিজিএফ এর চাল দেওয়া হবে।
টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে সুলতানুল হিন্দ খাজা বাবা মাইন উদ্দিন চিশতী (র:) স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১সেপ্টেম্বর) রাতে খুদিরামপুর গ্রামের...








