নিউজ ডেস্কঃ :টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর(৩৪) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। টাঙ্গাইল ঘারিন্দা রেলস্টেশনের ফাঁড়ি ইন-চার্জ মোঃ ইমদাদুল হক ঘটনাটি নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধুসেতু পূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি ট্রেন উপজেলার রাজাবাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই নারী ট্রেন লাইন পার হবার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত
স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...







