নিউজ ডেস্ক টাঙ্গাইল জেলা বিএনপিকে দুই ভাগে ভাগ করার ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবিভক্ত টাঙ্গাইল জেলা বিএনপি রক্ষার দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে জেলা বিএনপির নেতা কর্মীরা।গতকাল বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, আনিছুর রহমান আনিস, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপি টাঙ্গাইল জেলা বিএনপিকে টাঙ্গাইল(উত্তর) ও টাঙ্গাইল(দক্ষিন) এই দুই ভাগে বিভক্ত করার চিন্তা ভাবনা করছে বলে দলীয় সুত্রে জানা গেছে।
এই মানব বন্ধন কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক অনুপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সদরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর)...







