মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রীদের পর্ণো ভিডিও দেখানোর অভিযোগে এক গৃহ শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
শিক্ষকের নাম পারভেজ হাসান। বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের চামুটিয়া গ্রামে।
পুলিশ জানান, আটককৃত পারভেজ উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এলাকায় ভাড়া বাসা নিয়ে স্কুল ছাত্রীদের প্রাইভেট পড়ান। প্রায় ১০ দিন আগে তিনি তাঁর কাছে পড়তে আসা দুই ছাত্রীকে পর্ণো ভিডিও দেখান। বিষয়টি ওই ছাত্রীরা তাদের অভিভাবকদের জানায়। সোমবার সন্ধার দিকে ছাত্রীর অভিভাবকেরা তাঁকে কলেজ রোডে হাটতে দেখেন। তাঁরা তাঁর কাছে ছাত্রীদের পর্ণো ভিডিও দেখানোর কারণ জানতে চান। কিন্তু তিনি সদুত্তর না দিতে পারায় ক্ষিপ্ত হন স্থানীয়রা। পরে তারা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
মির্জাপুর থানার উপ-পরির্শক (এস আই) মুরাদ জানান, পারভেজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানান।
টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত
স্টাফ রিপোর্টার:-পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। বুধবার(২৩সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক...









