বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home জাতীয়

ঐক্যফ্রন্ট ছাড়লেন কাদের সিদ্দিকী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০১৯
in জাতীয়, বিশেষ সংবাদ, রাজনীতি, হোম
A A

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে গেলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গড়ে ওঠা রাজনৈতিক মোর্চা ঐক্যফ্রন্টে ভাঙন দেখা দিল।সোমবার (৮ জুলাই) রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দেন।কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টে থাকবেন না এটি নিয়ে রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল। আজ সেটি বাস্তবে রূপ নিল।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। একাদশ সংসদে শরিকদের না জানিয়ে বিএনপি ও গণফোরামের সংসদ সদস্যদের শপথ গ্রহণসহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলেন কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী। ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও প্রধান দল বিএনপির কাছ থেকে ‘প্রত্যাশামাফিক’ উত্তর না পাওয়ায় জোট ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন

টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা

টাঙ্গাইলে অনিয়মের দায়ে ৪ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

কৃষক শ্রমিক জনতা লীগের দায়িত্বশীল এক নেতা জানান, রোববার রাত ১১টায় সিদ্ধান্ত হয় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে থাকছে না কৃষক শ্রমিক জনতা লীগ। সোমবার সকালে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেন কাদের সিদ্দিকী। এরপরই ফ্রন্ট ছাড়ার ঘোষণা দেন।

এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, আমরা তো ব্যাখ্যা চেয়েছিলাম ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের কাছে। ১০ জুন ফ্রন্টের বৈঠক হয়েছে। কথা ছিল সেই বৈঠকে ব্যাখ্যা দেবে। কাদের সিদ্দিকী চিঠি দিয়েছেন। সংসদে যাওয়ার সিদ্ধান্ত কে দিয়েছে, সেটা তো আমরা জানি না। এই সিদ্ধান্ত কে নিলো, কেউ বলতে পারে না। আমি নিজেও স্টিয়ারিং কমিটির সদস্য, আমি জানি না। আমাদের নেতাও জানেন না। আমরা সবাই জানি, ড. কামাল হোসেন শীর্ষনেতা, কিন্তু তার কাছে তো আমরা জানতে চেয়েছি, কিন্তু তিনিও বলতে পারেন না। এসব কারণেই আমরা ফ্রন্ট ছাড়ছি।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বলছেন, নির্বাচন-পরবর্তী কর্মসূচি নেওয়া, সংসদে যোগদান, মির্জা ফখরুলের শপথ থেকে বিরত থাকা, ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নির্বাচন না করাসহ বিভিন্ন বিষয়ে শরিকদের মধ্যেই প্রশ্ন ও অসন্তোষ রয়েছে। এই অসন্তোষ থেকে গত ৯ মে পাঁচদলীয় এ ফ্রন্ট ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন কাদের সিদ্দিকী। সংবাদ সম্মেলনের পর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের কাছে একটি চিঠিও দিয়েছেন। এরপর ১০ জুন ফ্রন্টের বৈঠকে কাদের সিদ্দিকী বলেছিলেন, তিনি আরও কিছুদিন অপেক্ষা করবেন।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা

টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...

টাঙ্গাইলে অনিয়মের দায়ে ৪ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অনিয়মের দায়ে ৪ ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল জেলা শহরে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরি'মানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময়...

টাঙ্গাইল ডিসি লেকের ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল ডিসি লেকের ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদনকেন্দ্র ও সৌন্দর্যের প্রতীক ডিসি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং...

রাজধানীর গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার...

বারাকা সামাজিক উদ্যোগের  মাধ্যমে ৩ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান

বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে ৩ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে তিন জনকে ৫০০০/- হাজার টাকা করে মোট ১৫০০০/-হাজার টাকা প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে । বুধবার (২৯ জুলাই) বিকেল ৫ টার দিকে...

Next Post

সখীপুরে নির্বাচনের দাবিতে মাদ্রসা শিক্ষক সমিতির কার্যালয়ে তালা

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?