ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বকশিয়া মাদরসার ৬ষ্ঠ শ্রেনির এক ছাত্রীকে গণ ধর্ষণকারীদের বিচারের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে তারা এই মানবন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক লোকসহ স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
উল্লেখ্য যে, গত ২১ জুন উপজেলার দশআনি বকশিয়া গ্রামে রাতে বাড়ি থেকে বের হয়ে গোপালপুর উপজেলার শাওনের বাড়িতে যাওয়ায় পথে বাড়ির পাশের ফাঁকা মাঠে নিয়ে একই গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও আঃ হামিদ ওরফে আলপিন (৪০) তাকে সংঘবন্ধভাবে ধর্ষণ করে । পরে এ ঘটনায় ২৪ জুন সোমবার ছাত্রীটির মা বিনা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় গণ ধর্ষণের মামলা করলে পুলিশ তাদের দুজনকে এই দিনই আটক করে আদালতে প্রেরন করে।
টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল পৌর-এলাকার ৯নং ওয়ার্ডের ভাল্লুক কান্দি বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ) হাজী আবুল হোসেন আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে...









