নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে বিভিন্ন কোম্পানীর ঔষধের এজেন্ট ও সরবরাহকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান শামসুল হক এন্টার প্রাইজের ঔষধের গুদাম ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান, আল মামুনের নেতৃত্বে শহরের জেলা সদর রোডে এ আদালত পরিচালনা করা হয়। এসময় জেলা ড্রাগ সুপার ডা, নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে শামসুল হক এন্টার প্রাইজের গুদাম ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গুদামে বিপুল পরিমান ‘বিক্রির জন্য নহে ঔষধ’ পাওয়া যায় । গুদামে রাখা ঔষধের গায়ে মেয়াদের টেম্পারিং পরিলক্ষিত। ঔষধের প্রতিটা প্যাকেটে পুলিশ হসপিটাল সিল দেওয়া ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এছাড়া ওই গুদামের কোন অনুমতি পত্র এবং ভিতরের পরিবেশ ঔষধ সংরক্ষনের উপযোগী নয়।
যা ঔষধ আইন ১৯৪০ সালের ১৮ ধারায় আইন ভঙ্গ হয়েছে। এ কারণে ২৭ ধারায় নগদ দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে ও গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...









