মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে দুই স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মির্জাপুর মহিলা কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযোগের বিষয়ে ১৫ কর্ম দিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্লীলতাহানীর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ২৪ জুন কলেজ পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষ হারুন রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর দুপুর বারোটার দিকে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুন কলেজের একটি কক্ষে আটক করে দুই স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করে। এই অভিযোগে ওই দুই ছাত্রীর মা মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন ইউএনও।
কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ও মহিলাবিষয়ক কর্মকর্তা মিনু পারভীন। তদন্তে সত্যতা পেলে কমিটি অধ্যক্ষ হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর কাছে প্রতিবেদন দাখিল করেন।
মির্জাপুর মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. জাকির হোসেন বলেন, কমিটির সুপারিশের ভিত্তিতে কলেজ পরিচালনা পরিষদের সভায় অধ্যক্ষ হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ১৫ দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে বলে তিনি জানান।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানান, তদন্ত প্রতিবেদন অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল।
এদিকে ভিকটিমের মা অভিযুক্তের বিরুদ্ধে আদালতে একটি মামলা করবেন বলেও জানিয়েছেন।
টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...









