ঘাটাইল প্রতিনিধিঃঘাটাইল কলেজ মোড় চত্বরের যানজট নিরসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। গত ২৪ জুন বিকালে এ অভিযান পরিচলনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুল ইসলাম। জানা গেছে, কলেজ মোড় চত্বর ও কলেজ রোডে অবৈধ স্থাপনা নির্মাণ করে চা স্টলসহ বিভিন্ন দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল দখলদাররা। এ কারনে কলেজ মোড় চত্বরে সব সময় যানজট লেগে থাকত। যানজট দুর করতেই এ উদ্যোগ গ্রহন করে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় পনেরটি দোকান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু, ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, শামীম খান . হেকমত সিকদার, সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃন্দ।
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ...







