সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক সাক্ষরিত ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আগামী তিনমাসের জন্য এ কমিটিতে এমএ সবুরকে আহ্বায়ক, মো. আলমাস আজাদ ও সজীব আহমেদকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এদিকে কমিটির ঘোষণার খবরে সোমবার বিকেলে উপজেলা যুবলীগ আনন্দ মিছিল বের করে। মিছিলটি মোখতার ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...







