নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য ও সন্তোষ জাহ্নবী স্কুল কমিটির সভাপতি আতাউর রহমান খান, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম আলমগীর, জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, উদ্বোধনী অনুষ্ঠানে জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।টাঙ্গাইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এই নির্মান কাজ করা হচ্ছে।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...









