নিউজ ডেস্কঃ পবিত্র রমজান মাসে খাবারের গুণগত মান ঠিক রাখার জন্য টাঙ্গাইল শহরের শহীদ জগলু রোডের ফলের দোকানগুলোতে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রোকনুজ্জামান ও নুজহাত তাসনিম আওন এর নেতৃতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এ অভিযানে সহায়তা করে র্যাব ও পুলিশ বাহিনী । অভিযানে মেয়াদ উর্ত্তীণ খেজুর বিক্রীর অপরাধে তিন ফল ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আছিয়া খাতুন (২০) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ মৃত্যুকে ঘিরে স্বামীর পরিবারের দাবি রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছিয়া...









