শামছউদ্দিন সায়েম:- গত ১৪ জুলাই ২০২৬ তারিখে টাঙ্গাইল সংগ্রহশালার আয়োজনে অনুর্ধ ১০ বছর বয়সী ছেলেদের বাই সাইকেল রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৮ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে| প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে নিরালা মোড়, সংগ্রহশালার অস্থায়ী কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব – মাহমুদুল হক সানু উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সংগ্রহশালার চেয়ারম্যান ইসমাইল হোসেন সেলিম, সচিব মির্জা মাসুদ রুবল, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এবং লেখক মনোয়ার হোসেন, এনটিভি ও আমার দেশ প্রত্রিকার সাংবাদিক মহব্বত হোসেন সহ প্রতিযোগিদের অভিভাবকবৃন্দ।









