স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ আম্পায়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন এবং জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাথে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শুক্রবার (১৭ জুলাই) বেলা ২টায় বাংলাদেশ আম্পায়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী ইউশা মিশু টাঙ্গাইল স্টেডিয়াম পরির্দশনে এসে জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাথে উন্নয়নমূলক আলোচনায় করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. মজিবর রহমান। সারাদেশের বিভিন্ন জেলার আম্পায়ার এসোসিয়েশন পরিদর্শনের ধারাবাহিকতায় সহ-সভাপতি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান ও সাবেক টেস্ট আম্পায়ার মাহবুবুর রহমান।
টাঙ্গাইল জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি আনিসুর রহমান আলো ও সাধারণ সম্পাদক ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক উত্তম গৌড়, কোষাধ্যক্ষ মির্জা মাসুদুর রহমান খোকন, সিনিয়র আম্পায়ার স্বপন দত্ত, আজম খান, বজলুর রহমান, আসিফুর রহমান, রিপন সরকার, মেহেদী হাসান রাসেল, ইসলাম খান, রবিন সরকার, আজমির খান ও তমাল বিহারী প্রমুখ।









