স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অফিস সহায়ক আবুল হোসেন সহ তিন জনকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন টাঙ্গাইল পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (১৯ আগস্ট)দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট এর সেমিনার কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ মো:মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত উপাধ্যক্ষ মো: রওশন হাবিব(সকল বিভাগের বিভাগীয় প্রধান),জেলা আইডিইবি এর ছাত্র বিষয়ক সম্পাদক ও শিক্ষক প্রকৌশলী জাহিদ রানা সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ। এছাড়া বিদায়ী বৃন্দের জন্য বক্তব্য পেশ করেন অধ্যক্ষ,উপাধ্যক্ষ,বিভাগীয় প্রধান ও শিক্ষক প্রকৌশলী জাহিদ রানা।
পরে অনুষ্ঠানটি সভাপতির বক্তব্যেও মাধ্যমে সমাপনী হয়। বিদায় সংবর্ধনা ব্যক্তিরা হলেন-প্রকৌশলী আশরাফ হোসেন,(বিভাগীয় প্রধান সিভিল বদলি জনিত),দুই জন অফিস সহায়ক-মো:আবুল হোসেন ও মো: লাল মিয়া। অফিস সহায়ক আবুল হোসেন দীর্ঘ ৩২ বছর সততা আদর্শ নীতি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন বলে জানা যায়।








