সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home Breaking News

টাঙ্গাইল শ্রী শ্রী কালিবাড়ী মন্দিরে শত বছরের বৈশাখী মেলা

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২৪
in Breaking News, টাঙ্গাইল সংবাদ, ঢাকা বিভাগ, সারা বাংলা, হোম
A A

আলোকিত ডেস্ক : প্রতি বছরের ন্যায় এবারও টাঙ্গাইলে শত বছরের প্রাচীন বৈশাখী মেলা বসেছে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রতি বছরের এই দিনে বিশেষ এ মেলার আয়োজন করা হয়। রবিবার ১৪ এপ্রিল সরেজমিনে এমন চিত্র দেখা যায় টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে গিয়ে।

জানা যায়, বাংলা ১৩১৯ সালে তৎকালীন সময়ে স্থানীয় সাব রেজিস্ট্রার কৃষ্ণ চন্দ্র সরকার এই মন্দিরটি নির্মাণ করেন। সেই থেকে প্রতি বছরের এই দিনে দিনব্যাপী বৈশাখী মেলা উদযাপিত হয়ে আসছে। মেলা উপলক্ষে ৪০ থেকে ৫০ টি দোকান বসেছে। এসব দোকানে নিত্যপ্রয়োজনীয় থালা-বাসন, মাটির খেলনা, জিলাপী, চিনির সাজ, বিন্নী ধানের খইসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা উঠেছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা এলাকার সুনীল চন্দ্র (৫০) জানান, তিনি ২০ বছর ধরে এই মেলায় থালা বাসন বিক্রি করেন। ঈদের জন্য এবার তার বিক্রি গতবারের তুলনায় কম হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়নের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঘাটাইলের কদমতলী এলাকার জিলাপী ব্যবসায়ী ঈসমাইল হোসেন (৪৮) এর সাথে কথা হলে তিনি জানান, প্রায় ১৫ বছর যাবত এই মেলায় জিলাপী বিক্রি করে চলেছেন তিনি। মেলায় এক দিনে ১০ মণ জিলাপী বিক্রি করে থাকেন বলে জানান তিনি। এছাড়াও টাঙ্গাইল পাঁচআনী-ছয়আনী বাজারের চেয়েও তার জিলাপীর দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তার জিলাপী অনেক সুস্বাদু ও ভেজালমুক্ত। প্রতি কেজি জিলাপী তিনি ১৮০ টাকা করে বিক্রি করে থাকেন।
টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর এলাকার কুমার নিখিল চন্দ্র পাল (৪০) জানান, কুমারের এই ব্যবসা তাদের শত শত বছরের। বৈশাখী মেলায় তিনি ২০ বছর যাবত মাটির খেলনা বিক্রি করে আসছেন। বাচ্চাদের খেলনাসহ বিভিন্ন রঙ-বেরঙের মাটির ব্যাংক, ফুলদানি ও মাটির হাড়ি বিক্রি করে থাকেন। মেলায় প্রতিবছর তিনি গড়ে ৮ থেকে ১০ হাজার টাকার সামগ্রী বিক্রি করে থাকেন।
দেলদুয়ারের পাথরাইল থেকে প্রথম মেলায় আসা চিনির সাজ ও খই ব্যবসায়ী সাধন চন্দ্র সাহা (৫০) জানান, পুরাতন ব্যবসায়ী হলেও কালীবাড়ী বৈশাখী মেলায় তিনি এবার প্রথম এসেছেন। মেলায় এসে বিক্রি ভালো হওয়ায় তিনি বেশ খুশি।

মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী বলেন, কালীবাড়ী মন্দিরে দিনব্যাপী বৈশাখী মেলা সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে। শত বছরের পুরাতন মেলা শুধু টাঙ্গাইলে না দেশের অনেক স্থানে পাওয়া প্রায় অপ্রতুল।
তিনি বলেন, বাংলা ১৩১৯ সালে তৎকালীন সময়ে স্থানীয় সাব রেজিস্ট্রার কৃষ্ণ চন্দ্র সরকার তার বাবা ও মা কে উৎস্বর্গ করে এই কালীবাড়ী মন্দির স্থাপন করেন। সেই থেকে প্রতি বছর পহেলা বৈশাখে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

উল্লেখ্য, বৈশাখী মেলা বা বৈশাখের মেলা হচ্ছে একটি বাঙালি উৎসব মেলা, যা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আয়োজিত হয়। এটি একটি সার্বজনীন উৎসব, যা বর্তমানে বাংলাদেশের বাইরেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডাসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশি প্রবাসী কর্তৃক প্রচুর পরিমাণ বাংলাদেশিদের অংশগ্রহণের সাথে আয়োজন করা হয়।
ইতিহাস পন্ডিতেরা মনে করেন মোগল স¤্রাট আকবর বাংলা সন চালু করেন ১৫৮৬ খ্রিষ্টাব্দের ৫ নভেম্বর থেকে হিজরি, চন্দ্রাসন ও ইংরেজি সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয় বলে জানা যায়। নতুন এ সনটি প্রথমে ফসলি সন নামে পরিচিত থাকলেও বঙ্গাব্দ হিসেবেই তা পরিচিতি পায়। বাংলা নববর্ষ স¤্রাট আকবরের সময় থেকে পালন করা হত। ওই সময় বাংলার কৃষকেরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীদের খাজনা পরিশোধ করত। মেলা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো এ উপলক্ষে। পরবর্তী সময়ে বৈশাখ উপলক্ষে যে মেলার আয়োজন করা হতো, সে মেলাকে ‘বৈশাখী মেলা’ নামে নামকরণ করা হয়।

শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ...

টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়নের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়নের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন, টাঙ্গাইল’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অবস্থিত...

বিশ্ব শান্তি দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে শান্তি র‌্যালি ও বৃক্ষরোপণ অভিযান

বিশ্ব শান্তি দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে শান্তি র‌্যালি ও বৃক্ষরোপণ অভিযান

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৬
0

আজিজুল নাসির (তিতাস) প্রতিনিধি:- বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভারের আয়োজনে বিশ্ব শান্তি দিবস -২০২৬ইং উপলক্ষ্যে শান্তি র‌্যালি ও বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কুমুদিনী কলেজের সামনে...

টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলায় গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলায় গ্রেপ্তার ১

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা চালিয়ে তিন কর্মচারীকে মারধর করার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায়...

টাঙ্গাইলে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রকাশ্যে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার দরুণ এলাকার পরিত্যক্ত একটি ফিলিং স্টেশনে রোববার  (২০ সেপ্টেম্বর) দুপুরে মো: সুরমান রেজা নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে...

Next Post

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বাংলা নববর্ষ উদযাপিত

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?