মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সদর উপজেলা ও প্রতিটি উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে রবিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ও আলোচনা সভার মাধ্যমে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন।
এসময় আরো উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত সদর সহকারি কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জুন) সকালে শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।...









