মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলায় গত ২৪ঘন্টায় ৩ জনের মৃত্যুসহ নতুন করে আরো ১৪৯ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৪২৩ টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়।
জেলায় শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ২২ ভাগ। জেলায় মোট করোনা রোগী ৬৫৪৪ জন। মোট সুস্থ্য হয়েছেন ৪৪৩৪জন। মোট মৃত্যু বরন করেছেন ১০৪জন।
এদিকে, করো সংক্রমর প্রতিরোধে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউনের আজ ২য় দিন অতিবাহিত হচ্ছে। লকডাউনে দুটি পৌর এলাকায় বন্ধ রয়েছে গন-পরিবহন। কাচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









