মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৭৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। টাঙ্গাইল সদরে ৮০ জন, কালিহাতীতে ২৩ জন, ঘাটাইলে ১৫ জন, মির্জাপুরে ১৪ জন, ভুঞাপুরে ১২ জন, মধুপুর ও দেলদুয়ারে ৯ জন, বাসাইল ও গোপালপুরে ৫ জন, সখীপুরে ৩ জন রয়েছেন। এ নিয়ে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৬৭১৯ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় একজন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন মোট ১০৫ জন। আরোগ্য লাভ করেছেন ৪৪৩৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৯৬ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫২২২ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









