মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কর্তৃক পরিবেশ দূষণকারী অবৈধ ভাবে পলিথিন মজুদ রাখায় ২জনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনের কাছ থেকে ৮০,০০০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায় ২২ ফেব্রুয়ারী সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী মধুপুর থানা এলাকায় পরিবেশ দূষণকারী অবৈধভাবে পলিথিন মজুদ রাখায় তাদের এ জরিমানার আদেশ দেন। পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সং-২০০৩) এর ৪(খ) ধারায় অভিযুক্ত আসামী শ্যামল (৪৫), পিতাঃ হিরালাল দেবনাথ, সাং-নাগমারাকে ৩০,০০০ টাকা ও মানিক চন্দ্র শীল (৪৫), পিতাঃ মৃত- কান্দু চন্দ্র শীল, সাং-আন্দিনাপাড়া, উভয় থানাঃ মধুপুর, জেলা টাঙ্গাইল এর কাছ থেকে ৫০,০০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়। সর্বমোট ০২ জনের কাছ থেকে ৮০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...









