মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) টাঙ্গাইল সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে। টাঙ্গাইল সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আবু নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব (অডিট) মুহাম্মদ আব্দুল রহিম সুজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. মো. আজিজুল হক, ট্রাফিক ইন্সপেক্টর মো. জানে আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকাল ইকবাল হোসেন, জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাস প্রমুখ।প্রশিক্ষণে ২৫০ জন অংশ গ্রহণ করেন।
টাঙ্গাইল সখীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৩
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...









