মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে নির্মাণ শ্রমিকদের সাথে
“কম খরচে সুন্দর ও টেকসই বাড়ি নির্মাণে ইকো ব্লকের ব্যবহার শীর্ষক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে ইকো ব্লক ফ্যাক্টরী প্রাঙ্গনে ২০ ফেব্রুয়ারী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকো ব্লক টাঙ্গাইলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ বারেক। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান বিপ্লব। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকো ব্লক টাঙ্গাইলের পরিচালক মোঃ শামীম। প্রজেক্টরের মাধ্যমে ইকো ব্লকের বিষয়ে ভিডিওচিত্র উপস্থাপন করেন ইকো ব্লক টাঙ্গাইলের পরিচালক মোঃ রেজাউল করিম সিদ্দিকী মেনন। ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হয় কিভাবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাউসিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ইকো কংক্রিট ব্লক এবং কংক্রিট সলিড ব্রিকস এর মাধ্যমে কম খরচে সুন্দর ও টেকসই বাড়ি নির্মাণ করা যায়। এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোজাম্মল হক হিরু, টাঙ্গাইল জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম ‘সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। ইকো ব্লক টাঙ্গাইলের কর্মকর্তাগন বলেন, বিল্ডিং-এ ব্লক ব্যবহারের আর্থিক সুবিধা হলো ১. বাড়ির ওজন ও নির্মাণ খরচ দুই-ই কমাবে, ২. প্লাস্টার থিকনেস কম লাগে বলে এখানে মর্টারের সাশ্রয় হয়, ৩. আকারে বড় ও একই রকম আকৃতির কারণে এই ব্লক দিয়ে তাড়াতাড়ি দেয়াল তৈরি করা যায়,৪. এতে মর্টার, লেবার খরচ এবং সময় কম লাগে, ৫. ব্লকের তৈরি পার্টিশন দেয়ালে প্লাস্টার না করলেও কোনো অসুবিধা নেই। সরাসরি পেইন্ট করা যায়। ইকো ব্লকের ব্যবহারিক সুবিধা হলো ১. শব্দ, অগ্নি ও তাপ নিরোধক, ২. ইলেকট্রিক্যাল ও সেলিটারী পাইপ বসানোর জন্য দেয়াল কাটা লাগে না, ৩. ইটের ন্যায় অধিক পানি শোষণ করে না, ৪. এই ব্লক গাঁথুনীর কাজে ব্যবহারের আগে ইটের মতো পানিতে ভেজাতে হয় না, ৫.কনক্রীটের ব্লকে নোনা ধরে না, ঘামে না, ড্যাম্প হয় না, ফাঁঙ্গাস পড়ে না বলে এটি দীর্ঘস্থায়ী, ৬. কনক্রীটের ব্লকে ইটের তুলনায় কম পুরুত্বের প্লাস্টারিং ব্যবহার করা হয়। পরিবেশ-সংক্রান্ত সুবিধা হলো ১. পরিবেশবান্ধব এবং ভূমিকম্প সহনশীল, ২. কাঁচা মাটির তৈরি নয় বলে প্রতি বছর ফসলি জমির উর্বর মাটিকে রক্ষা করে খাদ্য উৎপাদনে পরোক্ষভাবে সহায়তা করে, ৩. ইট তৈরির মতো কাঠ, কয়লা বা গ্যাস পোড়ানোর প্রয়োজন হয় না। ফলে এত বনজসম্পদ ও শক্তির সাশ্রয় হয়, ৪. সারা বছর ধরেই এই ব্লক তৈরি করা যায়, ৫. আমাদের পার্শ্ববর্তী দেশসহ প্রায় সব উন্নত দেশেই নির্মাণ সামগ্রী হিসাবে কনক্রীট হলো ব্লক ব্যবহার করা হয়।
টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাত করণের অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা-মিলে-ডিজেল তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড বিহীন বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন...








