মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি// টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী পৌরসভায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদ্বয় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে গোপালপুর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে এবং কালিহাতী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান রোববার ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় নির্বাচন কমিশন কার্যারয় সূত্রে জানা যায়, গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রের সব ক’টিতে নৌকা প্রতীকে ১৮ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার কেএম গিয়াস উদ্দিন নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৮৭ভোট। এছাড়া বিএনপি প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৯১ ভোট।
অপরদিকে, কালিহাতী পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২টি ভোটকেন্দ্রের সব ক’টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী সরকার ১১ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলী আকবর জব্বার পেয়েছেন ৭ হাজার ৭৯ ভোট। এছাড়া আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হুমায়ুন খালিদ নারকেল গাছ প্রতীকে এ হাজার ৪৬০ ভোট, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের প্রার্থী জামিল আল মামুন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. হাসান হাসনাত মিশু মোবাইল ফোন প্রতীকে ৩০ ভোট পেয়েছেন।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রে সব সময়ই ছিল ভোটারদের দীর্ঘ সারি। ১২ টার দিকে কালিহাতী পৌরসভার ৫০নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। পরে তাদেরকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় হরিপুর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতী নিয়ন্ত্রনে আনেন।
টাঙ্গাইলের জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করার লক্ষে গোপালপুর ও কালিহাতী পৌরসভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও বিজিবি’র ৫টি টহল টিম মোতায়েন করা হয়েছিলো।
উল্লেখ্য, টাঙ্গাইলের দুইটি পৌরসভার ১৮টি ওয়ার্ডে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও ১৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৭৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ৬৯ হাজার ৩৯০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নড়াইলে জাসাস নেতা সোহেল রানা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে জাসাসের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নড়াইল জেলার কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা নিহতের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা...








