মোঃ মশিউর রহমান/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিক্যাল কোরের ১২ তম কর্নেল কমান্ড্যান্ট ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সোমবার সকালে উক্ত অনুষ্ঠানে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন এবং সশস্ত্র সালাম গ্রহন করেন। অভিষেক অনুষ্ঠানে আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল সুসানে গীতি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, ১৯পদাতিক ডিভিশনের জিওসি ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়ক তারেক হোসেন এবং ডাইরেক্টর অব মেডিক্যাল সার্ভিসেস (আর্মি), সেনাসদর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা (চিকিৎসা পরিদপ্তর) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. ইকবাল হাসান প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান প্রশিক্ষক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মামুনুর রশীদ প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে
আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাত করণের অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা-মিলে-ডিজেল তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড বিহীন বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন...







