মোঃ মশিউর রহমান/ টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব ভারড়া আগদিঘুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লতিফ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন।
শনিবার (২৪ অক্টোবর) মুক্তিযোদ্ধা লতিফ বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন।
তার জানাযা নামাজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মশরুর। এ সময় ভারড়ার বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে – প্রতিমন্ত্রী টুকু
স্টাফ রিপোর্টার:- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না। জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক...







