মঙ্গলবার, মে ৫, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home অপরাধ

সাইক্লিং ফেডারেশনের সভাপতিঃঃক্রীড়া সংগঠকের আড়ালে প্রতারণা

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২০
in অপরাধ, জাতীয়, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

 নিউজ ডেস্কঃ এলপিজি গ্যাস ও মদের বারের লাইসেন্স পাইয়ে দেওয়া এবং মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎসহ নানা ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনীরের বিরুদ্ধে। চেক প্রতারণার একটি মামলায় রিমান্ডে থাকা শফিউল্লাহ আল মুনীরকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পেয়েছে পুলিশ।

ঢাকার বনানী থানায় করা চেক প্রতারণার অভিযোগে করা একটি মামলায় মুনীরকে গত ২৭ আগস্ট গ্রেপ্তার করা হয়। তাঁকে এ মামলায় সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার তাঁর রিমান্ডের চতুর্থ দিন ছিল।

ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনীরের বিরুদ্ধে চেক প্রতারণার মামলাটি করেছেন জয়ন্ত কুমার দেব নামের এক ব্যক্তি। মামলাটি তদন্ত করছে ডিবি। তাঁর বিরুদ্ধে প্রতারণাসহ আরও তিনটি মামলার খোঁজ পেয়েছে ডিবি। মুনীরকে ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর পর্নো সিডি তৈরির অভিযোগে ঢাকার সেগুনবাগিচার একটি অ্যাপার্টমেন্ট থেকে মাদক, চার কথিত মডেলসহ গ্রেপ্তার হয়েছিলেন।

বনানী থানায় সর্বশেষ দায়ের হওয়া মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মুনীর উত্তরবঙ্গের ১৪টি জেলায় এলপিজি গ্যাসের লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে জয়ন্ত দেবের কাছ থেকে ৩ কোটি টাকা নেন। কিন্তু তিনি লাইসেন্স দেওয়া নিয়ে টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে মুনীর জয়ন্ত দেবকে ১ কোটি ৭২ লাখ টাকার একটি চেক দেন। ব্যাংকে জমা দিলে চেকটি প্রত্যাখ্যাত হয়।

জয়ন্ত কুমার দেব প্রথম আলোকে বলেন, তিনি আমদানি ও রপ্তানির ব্যবসায় যুক্ত। আর শফিউল্লাহ মুনীর এলপিজি গ্যাসের ব্যবসা করেন। তিন বছর আগে মুনীরের কাছ থেকেই তিনি ডিলারশিপ নিয়েছিলেন। শফিউল্লাহ মুনীর তাঁকে লাইসেন্স করিয়ে দিতে পারবেন বলে তাঁর কাছ থেকে ৩ কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু লাইসেন্স করিয়ে না দিয়ে তাঁর দেওয়া সব টাকা আত্মসাৎ করেন।

এ মামলার তদন্ত তদারক কর্মকর্তা হলেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, শফিউল্লাহ মুনীরের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

তদন্ত-সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, শফিউল্লাহ আল মুনীরকে জিজ্ঞাসাবাদে নানা ধরনের প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে। তিনি বারের লাইসেন্স করিয়ে দেওয়ার কথা বলেও একাধিক ব্যক্তি থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাঙ্ক্ষিত স্থলে বদলি করার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ আছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি বিদেশি একটি কোম্পানির অফিস ও হোটেল নির্মাণের ঠিকাদারি নিয়েছিলেন মুনীর। কিন্তু কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করাতে যান। তখন তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করে ওই কোম্পানি।

ঢাকার অদূরে পূর্বাচলে ফায়ার সার্ভিসের জায়গায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টার নির্মাণের কাজ নিয়েছিলেন। ওই কাজ নিয়ে তাঁর বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করা হয়। মুনীরের কয়েকজন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী রয়েছে। অস্ত্রধারী নিরাপত্তাকর্মীদের দিয়ে তিনি অন্যদের ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ আছে। গত ২৮ জুন প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মুনীরের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর সাবেক স্ত্রীর ভাই এম এম এহসান নিজামী। এর তিন দিন আগে ২৫ জুন এহসান নিজামী তাঁর গাড়ি ভাঙচুর করার অভিযোগে মুনীরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আরেকটি জিডি করেছিলেন।

যুক্ত আরও ফেডারেশনের সঙ্গে

যাঁর বিরুদ্ধে প্রতারণার এত অভিযোগ, সেই শফিউল্লাহ আল মুনীর সাইক্লিং ফেডারেশনের পাশাপাশি আরও কয়েকটি ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে আছেন। এসব ফেডারেশনের কর্মকর্তারাও মুনীরের কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ও আর্চারি ফেডারেশনের বর্তমান কমিটির সহসভাপতি এই মুনীর।

‘আমাকে সরিয়ে দিয়ে অবৈধভাবে মুনীরকে ওই সময় চেয়ারম্যান বানানো হয়েছিল। তাঁকে হকি কমিটির সম্পাদক বানালেও আমি মানতে পারতাম। কিন্তু তখন পুরো প্রক্রিয়াটাই করা হয়েছিল অবৈধভাবে।’ সাজেদ  এ এ আদেল

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ২০১৭ সালে এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) এক কর্মকর্তার সঙ্গে তদবির করে এই ফেডারেশনের সাব-কমিটিতে ঢোকেন মুনীর। বর্তমানে তিনি এশিয়ান হকি ফেডারেশনের ইভেন্ট, স্ট্র্যাটেজি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান।

২০১৭ সালে গঠনতন্ত্র অমান্য করে মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান হন মুনীর। ২০১২ সালের আগপর্যন্ত টানা ১৬ বছর ক্লাবটির হকি কমিটির সম্পাদক ছিলেন সাজেদ এ এ আদেল। মোহামেডান ক্লাব লিমিটেড হওয়ার পরপরই আদেল হকি কমিটির চেয়ারম্যান হন। কিন্তু গঠনতন্ত্র উপেক্ষা করে তাঁকে সরিয়ে হকি কমিটির চেয়ারম্যান করা হয় শফিউল্লাহ আল মুনীরকে। তখন ক্লাবের বেশ কয়েকজন কর্মকর্তা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। অথচ মুনীর মোহামেডানের স্থায়ী সদস্যও ছিলেন না। সাজেদ এ এ আদেল প্রথম আলোকে বলেন, ‘আমাকে সরিয়ে দিয়ে অবৈধভাবে মুনীরকে ওই সময় চেয়ারম্যান বানানো হয়েছিল। তাঁকে হকি কমিটির সম্পাদক বানালেও আমি মানতে পারতাম। কিন্তু তখন পুরো প্রক্রিয়াটাই করা হয়েছিল অবৈধভাবে।’

সংবাদ সূত্রঃ প্রথম আলো অন লাইন(২১.০৯.২০২০)

শেয়ার করুন

আরও পড়ুন

টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

টাঙ্গাইলে এস.এস.সি পরীক্ষার্থী অভিভাবকদের ছাত্রদলের বিশুদ্ধ পানি বিতরণ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

by নিজস্ব প্রতিবেদক
মে ৪, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাত করণের অভিযোগ। সরেজমিনে গিয়ে দেখা-মিলে-ডিজেল তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটি সাইনবোর্ড বিহীন বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন...

টাঙ্গাইলে এস.এস.সি পরীক্ষার্থী অভিভাবকদের ছাত্রদলের বিশুদ্ধ পানি বিতরণ

টাঙ্গাইলে এস.এস.সি পরীক্ষার্থী অভিভাবকদের ছাত্রদলের বিশুদ্ধ পানি বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
মে ৩, ২০২৬
0

শামছউদ্দিন সায়েম: টাঙ্গাইলে চলমান এস.এস.সি,দাখিল এবং সমমান পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। রবিবার (৩-মে) বেলা ১১ টার...

টাঙ্গাইল মির্জাপুরে বস্তাবন্দি অবস্থায় মা ও নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল মির্জাপুরে বস্তাবন্দি অবস্থায় মা ও নবজাতকের মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের মির্জাপুরে কুকুরে টানাটানির পর স্থানীয়দের খবরের পর মাটি খুঁড়ে সম্প্রতি মা ও নবজাতকের বস্তাবন্দি থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার ৬ দিন পার হলেও...

টাঙ্গাইল যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইল যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক: শামছউদ্দিন সায়েম টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে যমুনা সেতু সংলগ্ন জেগে ওঠা বালুচরে এক বর্ণাঢ্য ‘প্রীতি ফুটবল ম্যাচ’ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।...

টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ

টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬
0

আলোকিত বাংলা ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর বাজারের অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৮ মার্চ) বিকালে জাতীয় ভোক্তা...

Next Post

নাগরপুরে সাংবাদিকদের সাথে ইউএনওর বিদায়ী সাক্ষাত

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ একটা দম্পতির বদলে যাওয়া, দিন দিন তাদের অচেনা হয়ে ওঠা…

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানা : বর্জ্যে পরিবেশ হুমকির মূখে

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?