আরমান কবীরঃ টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া আইনজীবীদের সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ে নির্মাণ খাত থেকে ১৫০ জন আইনজীবীকে এ ঋণ দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণের টাকা তুলে দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আখতার ও সাবেক সভাপতি ফায়েকুজ্জামান নাজীব প্রমুখ।
উল্লেখ্য, আগামি ৩০ নভেম্বরের মধ্যে ফেরত দেওয়ার শর্তে আইনজীবীদের এ ঋণ প্রদান করা হয়।
টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...







