বুধবার, জুন ২৪, ২০২৬
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
  • Login
ই-পেপার
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
আলোকিত বাংলা বিডি
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
আলোকিত বাংলা বিডি
No Result
View All Result
Home অপরাধ

সখীপুরে জায়গায় জায়গায় চাঁদা দিয়ে ঝুঁকিতে বাঁশ পরিবহনের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০১৯
in অপরাধ, টাঙ্গাইল সংবাদ, বিশেষ সংবাদ, হোম
A A

অনুসন্ধানী প্রতিবেদনঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা, কালিয়া, কচুয়া ও দেওদীঘি এলাকা থেকে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে বাঁশ পরিবহন করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। স্পটে স্পটে পুলিশ ও বন বিভাগের কর্মীদের চাঁদা দিয়ে উপজেলার অভ্যন্তরীণ ছোট ছোট সড়ক ব্যবহার করে এক শ্রেণির ব্যবসায়ী অবাধে বাঁশ পরিবহন করলেও প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
জানাগেছে, পার্বত্য অঞ্চলগুলোই মূলতঃ দেশের বাঁশের চাহিদা পুরণ করে থাকে। কাগজের মিলগুলোও পার্বত্য এলাকার বাঁশের উপরই অনেকাংশে নির্ভরশীল। দেশে ২৩ প্রকারের বাঁশ উৎপাদন হয়ে থাকে। এরমধ্যে মধ্যাঞ্চলের পাহাড়ি ও সমতল ভূমিতে উৎপাদিত বোয়রা ও তল্লা বাঁশগুলো সাধারণত এতদাঞ্চলের প্রয়োজনেই ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এক শ্রেণির ব্যবসায়ী অধিক মুনাফার লোভে সাধারণ পাঁচটনী ট্রাকে ২৫-২৮ফুট উঁচু করে সাজিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে বাঁশ পরিবহন করে থাকে।
টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি বাঁশ উৎপাদিত হয় সখীপুর ও মধুপুর উপজেলায়। এসব বাঁশ স্থানীয় চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সরেজমিনে জানাগেছে, সখীপুর-গোড়াই, সখীপুর-কালিয়াকৈর, সখীপুর-সিস্টোর, সখীপুরের কচুয়া-ভালুকা সড়কে ট্র্যান্সপোর্ট পাস(টিপি) ছাড়াই স্পটে স্পটে নির্ধারিত হারে পুলিশ ও বন বিভাগের কর্মীদের চাঁদা দিয়ে মারাতœক ঝুঁকি নিয়ে ট্রাকযোগে বাঁশ পরিবহন করা হচ্ছে। ওইসব এলাকায় পাঁচশ’ থেকে ১৫হাজার পিস ৩০-৫০ ফুট দীর্ঘ বাঁশ ২৫ফুটের বেশি উঁচু করে প্রতিট্রাকে সাজিয়ে প্রতিদিন ২৫-৩০টি পাঁচটনী ট্রাকে দেশের বিভিন্ন এলাকায় পরিবহন করা হচ্ছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সখীপুর উপজেলার বড়চওনা, পাথরঘাটা, কালিয়া, কঢ়ুয়া এলাকায় সাধারণত ট্রাকে বাঁশ লোড দেয়া হয়। সখীপুর থেকে উল্লেখিত এলাকাগুলোতে যেতে বিভিন্ন স্পটে প্রতিট্রাকে পুলিশকে ২-৬ হাজার টাকা ও বন বিভাগের কর্মীদের দুই থেকে তিন হাজার টাকা করে চাঁদা দিয়ে বাঁশের ওভারলোডিং ট্রাক যাতায়াত করে থাকে। এরমধ্যে ট্রাফিক পুলিশকে আলাদাভাবে প্রতিট্রাকে ২-৫হাজার টাকা চাঁদা দিতে হয়। বাঁশ পরিবহন খাত থেকে স্থানীয় পুলিশ, ট্রাফিক পুলিশ ও বন বিভাগের কর্মীরা প্রতিমাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে। কেউ প্রতিবাদ করতে গেলে বন বিভাগের কর্মীরা বন আইনে মামলা দায়ের করার ভয় দেখায়। ঝুঁকি নিয়ে বাঁশ পরিবহনের সময় কিছুদিন আগে সখীপুর উপজেলার শোলা প্রতিমা ও প্রতিমাবংকী এলাকায় শরীরে বাঁশ ঢুকে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বাঁশ ব্যবসায়ী শাজাহান, শফি, কালাম, আলতাফ, পাখি মিয়া, হামিদ সহ অনেকেই জানান, তারা স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছ থেকে প্রতিপিস বড়বাঁশ ১৮০-২৪০টাকা ও ছোটবাঁশ ৮০-১২০ টাকায় কিনে ট্রাকযোগে রাজধানী সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তারা জানান, পাঁচটনী ট্রাকে বাঁশ বহন করা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু লরিতে বহন করা সহজ হলেও খরচ বেশি হয়। তাছাড়া লড়ি সরু-আঁকাবাঁকা সড়কে চলাচল করতে পারেনা। তাই খরচ কমাতে ও বাগান থেকে বাঁশ আনতে তারা ট্রাক ব্যবহার করে থাকেন। ট্রাকে বাঁশ পরিবহনে রাস্তায় রাস্তায় পুলিশ, ট্রাফিক পুলিশ ও বন বিভাগের কর্মীদের চাঁদা দিতে হয়। তবে লরিতে বাঁশ নেয়া হলে কাউকে টাকা দিতে হয়না।
বাঁশ পরিবহনকারী ট্রাক চালক মিজান ও রনি জানান, ট্রাকে ২৫ ফুটের বেশি উচ্চতা ও দীর্ঘ বাঁশ পরিবহন নিষিদ্ধ হওয়ায় তারা স্পটে স্পটে চাঁদা দিয়েই দীর্ঘদিন যাবত ঝুঁকি নিয়ে বাঁশ পরিবহন করছেন। তারা জানান, নানা স্পটে চাঁদার টাকার অঙ্কও ভিন্ন ভিন্ন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আমির হোসেন জানান, বাঁশের ট্রাক থেকে চাঁদা নেয়ার বিষয়টি তিনি জানেন না। বাঁশের ওভারলোডিং ট্রাক যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। খোঁজখবর নিয়ে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, তিনি বিষয়টি প্রথম জানতে পারলেন। জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে বাঁশ পরিবহনে নিয়ম মানার বিষয়ে সখীপুর থানাকে নির্দেশনা দেয়া হবে। এ বিষয়ে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক জানান, বন বিভাগে লোকবলের অত্যন্ত সঙ্কট রয়েছে। ফলে বাঁশ পরিবহনে তদারকি করা সম্ভব হয়না। টাঙ্গাইলে তারা কোন ট্র্যান্সপোর্ট পাস(টিপি) ইস্যু করেন না। স্থানীয়ভাবে পুলিশকে ম্যানেজ করে ছোট ব্যবসায়ীরা ট্রাকভর্তি বাঁশ পরিবহন করে থাকে।

শেয়ার করুন

আরও পড়ুন

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

টাঙ্গাইলে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:-“উদ্যোক্তা হবো-দেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে এনসিসি ব্যাংক শাখার আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কর্মশালার শেষ দিনে টাঙ্গাইল শহরের সেতু...

টাঙ্গাইলে আ.লীগের অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে আ.লীগের অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার :- টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, ˆনরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি| মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের নিরালা মোড় শহীদ...

টাঙ্গাইল সংগ্রহশালার আয়োজনে জাতীয় এয়ারগান ইভেন্টে সিলভার মেডেল অর্জন করায় সংবর্ধনা

টাঙ্গাইল সংগ্রহশালার আয়োজনে জাতীয় এয়ারগান ইভেন্টে সিলভার মেডেল অর্জন করায় সংবর্ধনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার : ১২তম ন্যাশনাল এয়ারগান চ্যাম্পিয়নশীপ ২০২৬ প্রতিযোগিতায় টাঙ্গাইল রাইফেল ক্লাবের তানভীর আহমেদ ২য় স্থান অধিকার করে সিলভার মেডেল অর্জন করায় টাঙ্গাইল সংগ্রহশালার পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক...

টাঙ্গাইলে বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলে বিষাক্ত পানি পানে ৩২ শিক্ষার্থী অসুস্থ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৬
0

স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে নলকূপের পানিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। সেই পানি পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে...

Next Post

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর সম্পাদক মওলা

সর্বাধিক পাঠিত

  • লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    লড়াই করলেন বাবর, তবুও জিতলো না পেশওয়ার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোয়ার বিলাসবহুল হোটেলে কনে সাজবেন রাকুল

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে আসা ৩৩০ জনকে

    0 shares
    Share 0 Tweet 0
  • বারাকা সামাজিক উদ্যোগ সংগঠনের মাধ্যমে খাবার বিতরন

    0 shares
    Share 0 Tweet 0
  • শখ ও ঐতিহ্য রক্ষার সংগ্রহশালা প্রতিষ্ঠার স্বপ্ন আজও পূরণ হয়নি ইসমাইল হোসেন সেলিমের

    0 shares
    Share 0 Tweet 0


ঠিকানা:
২য় তলা, পুরাতন পৌর মার্কেট, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
যোগাযোগ: ০১৯১৯-৪৪৪৪৬৭; ০১৭৫০-৫৮০৬৯৯
ই-মেইল:
alokitobanglabd@gmail.com

সম্পাদক ও প্রকাশক

মোঃ শিপন মিয়া

মোবাইল: ০১৭২১-৯২৫২০২

নির্বাহী সম্পাদক

মীর শামছউদ্দিন সায়েম

মোবাইল: ০১৯৮৭-৭৫৮১৯৫

সহ- সম্পাদক

মোঃ রিপন মিয়া

মোবাইল: ০১৭৮২-৩০৩৭৭০

বার্তা সম্পাদক

মোঃ হৃদয় মিয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অন্যান্য
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?