আলোকিত বাংলা ডেস্কঃ যমুনা নদীর টাঙ্গাইল সদর উপজেলা অংশে ইলিশ মাছ ধরার অপরাধে তিনটি স্থান থেকে ১৯ জেলেকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। এ সময় ইলিশ মাছ কিনতে আসা স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী হুমায়ুন নামে এক ভুয়া সাংবাদিককেও গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে ভ্রম্যমান আদালত।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত জানায়, গতকাল রোববার(২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ১৯জেলেকে গ্রেপ্তার করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১৯জনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









