আরমান কবীর সৈকতঃ টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের(ডিএফএ) আয়োজনে সাইফ পাওয়ার ব্যাটারী এবং শহিদ ক্যাডেট অ্যাকাডেমি ও অ্যাকাডেমিক স্কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে। শুক্রবার(১১ অক্টোবর) বিকালে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহীদুল ইসলাম।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সাংসদ মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, শহীদ ক্যাডেট অ্যাকাডেমির চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল লীগ পরিচালনা পরিষদের সদস্য সচিব কাজী জাকেরুল মওলা।
উল্লেখ্য,দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে মোট ১৫টি দল অংশ গ্রহন করছে।
টাঙ্গাইল ভূঞাপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ৫ ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় নকল, ভেজাল, অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে| অভিযানে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে...









