সখিপুর প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন যৌথভাবে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।আজ মঙ্গলবার সকালে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, হাফিজুর রহমান হান্নান, বাবুল সিদ্দিকী, খান রফিক, তানভীর সেলিম, সিরাজুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য দেন।
প্রসঙ্গত, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
ভাসানী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে চীনা দূতাবাসের সেক্রেটারি শিয়া ডাওজিং সহ প্রতিনিধিদল
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং ও থার্ড সেক্রেটারি শিয়া ডাওজিং। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি...







