সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে তিনজন জীবিত লোককে মৃত ঘোষণা করে তাদের স্থলে একই গ্রামের অন্য তিনজনের নামে নতুন করে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাশেম মিয়া ও ইউপি সচিব মোশারফ হোসেন একে-অপরকে দোষারোপ করছেন। এ বিষয়ে কাগজে কলমে মৃতরা (বাস্তবে জীবিত) টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। মৃত দেখানো ব্যক্তিরা হলেন- পূর্ণ চন্দ্র সরকার, খুশি মোহন ও আরজু মিয়া।
জানা যায়, হাতিবান্ধা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড চাকদহ গ্রামের পূর্ণ চন্দ্র সরকার, খুশি মোহন ও আরজু মিয়া ৬ বছর ধরে নিয়মিত বয়স্ক ভাতা পেয়ে আসছিলো। এক বছর আগে তাদের ভাতা বন্ধ হলে জানতে পারেন তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। তাদের স্থলে নতুন করে একই এলাকার তিনজনকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া হয়েছে।বিষয়টি জানার পর, উপরোক্ত তিন জন টাঙ্গাইলে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি এখন তদন্তাধিন রয়েছে। তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করছেন।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...







