নিজস্ব সংবাদদাতাঃ টাঙ্গাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক কে এম আবদুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান মনি আরজু। এসময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নে খাজা বাবা মাইন উদ্দিনের স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ পালিত
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে সুলতানুল হিন্দ খাজা বাবা মাইন উদ্দিন চিশতী (র:) স্মরণে ১৪তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১সেপ্টেম্বর) রাতে খুদিরামপুর গ্রামের...







