সখীপুর প্রতিনিধিঃটাঙ্গাইলের সখীপুরে চলতি আন্ত:স্কুল মাদরাসা ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে এলাকাবাসী। মাঠের লড়াই বাহিরে এনে কয়েকটি খেলায় হাতুড়ি, রড, চেইন ও লাঠিসোটা নিয়ে স্থানীয়রা সংঘর্ষে লিপ্ত হয়েছে। গত তিনদিনে এরকম সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কমপক্ষে চারজন। এদের মধ্যে শাকিল আহমেদ (১৯) নামের একজনের অবস্থা গুরুতর।
জানা যায়, বুধবার সকালে পাথারপুর জনতা উচ্চবিদ্যালয় মাঠে গজারিয়া শান্তিকুঞ্জ ও কেজিকে উচ্চবিদ্যালয়ের খেলা চলছিল। খেলা চলাকালীন গজারিয়া এলাকার শাকিল কেজিকে উচ্চবিদ্যালয়ের পক্ষ নিয়ে পাথারপুর এলাকার কায়সার (১৭), নিকছন, সিয়াম ও শাকিবের সঙ্গে তর্কে জড়ায়। খেলা শেষে ওই চারজনসহ আরো কয়েকজন মিলে শাকিলকে হাতুড়ি, রড, চেইন দিয়ে বেধড়ক পিটুনি দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এরআগে গত সোমবার প্রতিমাবংকী ডিগ্রি মাদরাসা মাঠে উদয়ন ও বংকী পূর্বপাড়া পাবলিক উচ্চবিদ্যালয়ের খেলা চলাকালীন সময় সংঘর্ষে হাতুড়ি পেটায় উদয়ন উচ্চবিদ্যালয়ের তিনজন আহত হয়। উপজেলার গোহাইলবাড়ি এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও স্থানীয়ভাবে গঠিত কমিটি আলোচনার মাধ্যমে সমাধান করেছেন। খেলার বাইরে কিছু ঘটলে সে দায়িত্ব কমিটির নয়।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









