মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ১শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজারের কাঠপট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল সিকদারপাড়া গ্রামের জাহাঙ্গীর সিকদারের ছেলে রানা সিকদার (১৮) ও কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার চরঘুঘুমারি গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে মতিন মোল্লা (২৭)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াজের নেতেৃত্বে পুলিশ সদস্যরা তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করে। মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মাদক আইনে মামলা হবে।
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের গালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরমান রেজা হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০সেপ্টেম্বর) ২নং গালা ইউনিয়নের সর্বস্তরের...









