বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেহরাইল-কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল, আওয়ামীলী লীগ নেতা জুয়েল সরকার, কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীদা আক্তার, সেহরাইল-কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান খান, সহ-সভাপতি রুহুল আমীন ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ।
টাঙ্গালের ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমানের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...









