আঃ লতিফ ,ঘাটাইলঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ ঘাটাইল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম। তিনি ২০০০ সালে সহকারী শিক্ষক হিসাবে গোপালপুর সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০১৩ সালে তিনি সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পর থেকেই শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে অত্র প্রতিষ্টানটি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এ ছাড়া সহপাঠক্রমিক ক্ষেত্রেও প্রতিষ্টানটি সুনামের স্বাক্ষর রেখে চলছে।
টাঙ্গাইলের দেলদুয়ারে ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টার:- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বাজারজাত ও ব্যবহার নিষিদ্ধ ৮২৫ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর...








